26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

রাজ-পরীর সংসারে প্রাণের সঞ্চার

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েও সারেন এই তারকা দম্পতি। ২০২২ সালের ১০ আগস্ট রাজ ও পরীমণি দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান রাজ্য। সব ঠিকই ছিল৷ পরান সিনেমা মুক্তির পর পরীমণি অভিযোগ আনেন শরিফুল রাজের সঙ্গে সহ-শিল্পী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। শুরু হয় তাদের সংসার জীবনে অশান্তি। এরপর গত মাসের ২৯ মে শরিফুল রাজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একি সঙ্গে তিন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশ পায়। মুহূর্তেই সেসব ভিডিও ছড়িয়ে পড়ে। ফের শুরু হয় অশান্তি। তবে এবার আর আগের মতো মিল হয়নি। একটি গণমাধ্যমে পরীমণি ২৪ ঘন্টার মধ্যে ডিভোর্স চান তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের কাছে।

অবশেষে সন্তান রাজ্য ১০ মাস পূর্তি উপলক্ষ্যে এক সঙ্গে দেখা যায় রাজ-পরীকে। তাদের একসঙ্গে দেখে নেটিজেনরা মনে করছে তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারো একত্র হয়েছেন এই তারকা দম্পতি। যদিও এ বিষয়ে সরাসরি কথা বলেননি তাদের কেউই। আজ রোববার (১১ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যায় পুত্র রাজ্যকে নিয়ে কেক কাটছেন রাজ-পরী। এসময় তাদের সঙ্গে ছিলেন পরীমণির নানাও। রাজ-পরীর সন্তান ১০ মাস পূর্ণ করে ১১ মাসে পা রাখলো। এই খুশির মহূর্তটি ছেলের সঙ্গে কাটালেন রাজ-পরী।

ভিডিওটি শেয়ার করে পরীমণি লেখেন আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। হ্যাপি টেন মান্থস বাপজান। সঙ্গে জুড়ে দিয়েছেন মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল। তবে রাজ-পরীর সংসারে এই সময়টা যেমন আনন্দের একই সঙ্গে অর্থবহও। কারণ বেশ কিছুদিন ধরেই বেশ টানাপোড়েন চলছে এই দম্পতির সংসারে। যদিও বিষয়টি নিয়ে রাজ কিংবা পরীমণি সরাসরি মন্তব্য করেননি। এখন দেখার অপেক্ষা তারা এমন হাসি-আনন্দেই মেতে থাকবেন নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন। সেই উত্তর আপাতত তোলা রইল সময়ের হাতে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles