27 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

ঈদে মুক্তির মিছিলে রয়েছে চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা বুবলী অভিনীত সিনেমা ‘ক্যাসিনো

ঈদে মুক্তির মিছিলে রয়েছে চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা বুবলী অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। প্রচারণা উপলক্ষে ইতোমধ্যে নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার।

সিনেমার টিজারে জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক নিরবের মুখে এমন সংলাপ দিয়ে শুরু হয় টিজার। এরপরই রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ অর্থ পুলিশের হাতে আসে! এরপর শুরু হয় উত্তেজনা।সৈকত নাসির পরিচালিত এ ছবিতে আছেন নিরব, বুবলী ও তাসকিন। প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী বুবলীকে দেখা গেছে। অন্যদিকে নিরব হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশ হিসেবে, আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আলোচিত অভিনেতা তাসকিন রহমান।এক মিনিটের টিজারটি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, ছবিটি মুক্তির পর আলোচনায় আসবে। টিজারটিতেও ছবির মূল বিষয়বস্তু ‘ক্যাসিনো’র অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে বলে জানা গেছে।ক্যাসিনো’ সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, ‘শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর করোনাসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।

চিত্রনায়িকা বুবলী বললেন, ছবিটি অবশেষে মুক্তি পাবে ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি। সিনেমাতে নিরব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles