27 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) জন্য আজ সোমবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখা ও বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে এবারের নীতিতে। তবে সুদের হার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নেবে কেন্দ্রীয় ব্যাংক। মনযোগ থাকবে বিনিয়োগ বাড়ানোর।

আজ বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবেন। তিনি মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএসর ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটর (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া ড. আহসান এইচ মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করবেন। সরকার পরিবর্তন হলেও নতুন গভর্নর পুরোনো মুদ্রানীতি পর্যালোচনা করেননি। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার প্রবাহ কমাতে বাড়িয়েছেন নীতি সুদহার। এমন বাস্তবতায় গভর্নর হিসেবে প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন ড. আহসান এইচ মনসুর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles