বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমানুল্লাহ আমান বলেছেন আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এক সাক্ষাৎকারে এ নির্বাচনের কথা বলেছেন। এটি হবে গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। অবাধ ভোট প্রদানের মাধ্যমে এই নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে সেটি হবে বিএনপির সরকার বেগম খালেদা জিয়ার সরকার।
তিনি আজ সকালে হযরতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।আমান উল্লাহ আমান আরো বলেন,১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা মায়ের ভাষা পেয়েছি। ১৯৬২ সনে আন্দোলনে ওয়াজিউল্লার শহীদের মাধ্যমে আমরা শিক্ষা অধিকার পেয়েছি। ১৯৬৯ সালে শহীদ আসাদের রক্তের বিনিময়ে গুণো অভুত্থান হয়েছিল ।
১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর আমরা আন্দোলন করেছি। ডাক্তার মিলন, জিহাদ ও নূর হোসেনের রক্তের বিনিময়ে ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আমান বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৬ বছর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি।
ফ্যাসিস্ট হাসিনা বিএনপি নেতা চৌধুরী আলম, সুমন ও ওয়াসীম সহ শত শত বিএনপি নেতাকর্মীকে গুম করেছে খুন করেছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নানাভাবে জুলুম নির্যাতন করেছে। অবশেষে জুলাই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে হাসিনা সরকারের পতনের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যুগে যুগে পৃথিবীতে নানা দেশে গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু জুলাই- আগস্টে হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের দেশে যে বিপ্লব হয়েছে তা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের একদিন আগে গর্ব করে বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস পরের দিনই তিনি এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। লন্ডনের তেমস নদীর মতো রাজধানী ঢাকার পাশের বুড়িগঙ্গা নদীর উপর আমরা একাধিক ব্রিজ নির্মাণ করব। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা বুড়িগঙ্গা নদীর উপর বাবুবাজার ব্রিজ, বছিলা ব্রিজ ও ইটাভাড়া ব্রিজ নির্মাণ করেছি।
আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা আরো একাধিক ব্রিজ নির্মাণ করব। কেরানীগঞ্জে আমরা যে উন্নয়ন করেছিলাম আওয়ামী লীগ ১৬ বছরেও সেই উন্নয়নের মেরামত পর্যন্ত করতে পারেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জেকে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম মডার্ন সিটি হিসেবে গড়ে তোলা হবে। হযরতপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।


