26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

ডেমরায় কালোবাজারির মাধ্যমে সরকারি চাউল ও আটা মজুদ: গ্রেফতার ১

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
ডেমরায় অবৈধভাবে ন্যায্য মূল্যের সরকারি (ওএমএস) চাউল ও আটা কালোবাজারির মাধ্যমে মজুদ ও বিক্রির উদ্যেশ্যে বিভিন্ন বস্তায় প্যাকেজিং করার অপরাধে আসাদুজ্জামান (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় মতিঝিল জোনাল গোয়েন্দা পুলিশ। ওই গোয়েন্দা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে তাকে আমুলিয়া মডেল টাউনের কাওছার হামিদের গোডাউন থেকে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সরকারি ৩৫ হাজার কেজি আটা ও ১২ হাজার ৪৭৫ কেজি চাউল জব্দ করা হয় যার মূল্য ১২ লক্ষ ১৪ হাজার ২৫০ টাকা। সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বাসাবো এলাকায় বসবাসরত আসাদুজ্জামান যশোরের কেশবপুর থানার বাগদা গ্রামের মৃত আজিবর রহমান মোড়লের ছেলে। এ ঘটনায় ঢাকার গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জের বাসিন্দা তরিকুল ও ঢাকার বাড্ডা থানাধীন বাড্ডা এলাকার বাসিন্দা দিপ্তী সহ অজ্ঞাত ২/১ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বুধবার দিবাগত রাত দেড় টার দিকে গ্রেফতার আসাদুজ্জামান ও পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ এর ১/২৫ ঘ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল জোনাল গোয়েন্দা পুলিশের এসআই মো. নুরুল ইসলাম।

গোয়েন্দা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, অসাধু ব্যবসায়ী আসাদুজ্জামান ও পলাতকরা আমুলিয়া মডেল টাউন চেয়ারম্যান বাড়ীর জনৈক কাওছার হামিদের গোডাউন ভাড়া নিয়ে ন্যায্য মূল্যের সরকারি (ওএমএস) চাউল ও আটা কালোবাজারির মাধ্যমে মজুদ ও বিক্রির উদ্যেশ্যে বিভিন্ন বস্তায় বিভিন্ন কোম্পানির নামে প্যাকেজিং কার্যক্রম চালাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে তারা ওই গোডাউন থেকে অবৈধভাবে সরকারি এসব চাউল ও আটা ভিন্ন নামে বাজারজাত করে আসছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles