26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

বঙ্গবন্ধুর দুইশত ভাষণ সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইশত ভাষণ সম্বলিত ‘ভায়েরা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার (১২ জুন) নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়, ‘ভায়েরা আমার (মাই ব্রাদার্স)’ নামটি প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। এছাড়া বইটির ভূমিকাও লিখেছেন তিনি। ভাষণগুলো সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম। বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন। এই ভাষণ সমগ্রে এখন পর্যন্ত পাওয়া জাতির পিতার সব ভাষণ অন্তর্ভূক্ত করা হয়েছে। বইটির দুইশত ভাষণের মধ্যে বাংলাদেশ বেতারের আর্কাইভস থেকে পাওয়া টেপ/সিডি থেকে একশ’র বেশি ভাষণ সংগ্রহ করা হয়েছে। প্রতিটি ভাষণের যথার্থতা ও নির্ভরযোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে। বইটিতে প্রতিটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে আলাদাভাবে প্রদর্শন করা হয়েছে। এছাড়া সূচিতে ভাষণের বিষয়বস্তু, সাল ও তারিখ উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী বইয়ের ভূমিকায় উল্লেখ করেছেন, জাতির পিতা সোনার বাংলা গড়তে সোনার মানুষ চেয়েছিলেন। এই সোনার মানুষ হতে হলে জাতির পিতার আদর্শ ও জীবনাচরণ চর্চা করা অত্যাবশ্যক। নতুন প্রজন্মকে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের বঙ্গবন্ধুর ভাষণ শুধু পড়াই নয়, সেগুলোর মর্মার্থ অনুধাবন করে নিজ নিজ জীবনে অনুশীলন করতে হবে।

ভাষণসমগ্রটি রাজনীতিবিদ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আগামী প্রজন্মের জন্যে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে বইটির সম্পাদক নজরুল ইসলাম উল্লেখ করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles