26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

ঢাকা-১৭ ‍উপ-নির্বাচনে ১৫ জনের মনোনয়ন দাখিল

আসন্ন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজনৈতিক দল কর্তৃক মনোনীত ১০ জন এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন (বৃহস্পতিবার) রাতে এই উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এ তথ্য জানান।তিনি জানান, বৃহস্পতিবার এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত; জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি মো. মামুনূর রশিদ; জাতীয় পার্টির জিএম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান; বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মো. মজিবুর রহমান; মুক্তিযোদ্ধা জোটের মো. আকতার হোসেন; গণতান্ত্রিক পার্টির অশোক কুমার ধর; জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান; বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টি মো. কামরুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম), মো. তারিকুল ইসলাম, আবু আজম খান, ‍মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান জালাল।

জাতীয় পার্টি থেকে দুইজনের মনোনয়নপত্র দাখিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। রোববার আইন বিধি পর্যালোচনা করে যাচাই-বাছাইয়ের দিন জানানো যাবে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে৷গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। এ হিসেবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles