আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুইটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মাগুরা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির ঘোষিত প্রার্থীদের তালিকায় তাদের নাম প্রকাশিত হলে জেলাজুড়ে আনন্দের বন্যা বইতে থাকে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির ঘোষিত প্রার্থীদের তালিকায় তাদের নাম প্রকাশিত হলে জেলাজুড়ে আনন্দের বন্যা বইতে থাকে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
তবে মাগুরা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী রবিউল ইসলাম নয়ন এখনই হাল ছাড়ছেন না। তিনি বলেন, আমি মাগুরার সন্তান, তাই মাগুরার উন্নয়নে কাজ করা আমার রক্তে মিশে আছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবসময় মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে- এটাই আমার স্বপ্ন।
তিনি আরও বলেন, নির্বাচনী মাঠের প্রেক্ষাপট প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। তাই এখনই হাল ছাড়ছি না, শেষ পর্যন্ত অপেক্ষা করব মনোনয়নের জন্য। মাগুরা-২ আসনে প্রার্থিতা পরিবর্তনেরও কিছু বাস্তব কারণ থাকতে পারে। ঘোষিত প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী দৌড়ে কতটা টিকে থাকতে পারবেন, সাধারণ ভোটারদের চাওয়া-পাওয়াকে কতটা গুরুত্ব দিতে পারবেন- সবকিছুই সময়ের ওপর নির্ভর করছে। সবকিছু বিবেচনা করে আমি মাঠে থাকব ইনশাআল্লাহ। তবে সবকিছুর ঊর্ধ্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত, তার নির্দেশ মেনেই দলের হয়ে কাজ করব।


