27 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

মুখোশ পরে ঘরে ঢুকে ইউপি সদস্যকে মারধর

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে ঘরে ঢুকে মুখোশধারীরা এক ইউপি সদস্যকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।এ ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইউপি সদস্য মো. খোরশেদ আলম।এর আগে, দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামে ইউপি সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে।মুখোশধারীরা দুইজন ছিলেন। তবে তাদের চিনতে পারেননি পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ওই ইউপি সদস্য ও তার স্ত্রী শুয়ে পড়েন। দেড়টার দিকে মুখোশধারী দুইজন গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন। এরমধ্যে একজন তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। মারধরে তার শরীরে জখম হয় ও কনিষ্ঠ আঙুল ভেঙে ফেলে। এছাড়া তারা ঘরের ভেতর মালামাল লুটপাটেরও চেষ্টা করে। এতে ইউপি সদস্য ও তার স্ত্রী ডাক চিৎকার করলে তারা পালিয়ে যায়।

ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, “রাতের দিকে তারা ঘরের গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকেছিল। তবে আমরা টের পেয়ে জেগে উঠি। তখন তারা রড দিয়ে আমার ওপর হামলা করে। আমরা ডাক চিৎকার করলে তারা পালিয়ে যায়। তবে কাউকেই চিনতে পারিনি।”

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “তালা ভেঙে ঘরের ঢুকেছিল। তখন তারা টের পেয়ে তাদের দৌড়ানি দিলে তিনি হাতে ব্যথা পান। তবে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles