27 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ১৯ জনে দাঁড়াল। সকল বাংলাদেশি হজযাত্রী পবিত্র মক্কা এবং মদিনায় মৃত্যু বরণ করেন। নিহত বাংলাদেশি হজযাত্রীরা হলেন- মো: আবুল কাশেম (৪৬), তিনি কুমিল্লা জেলার বরুড়া থানার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-এ ০৭১১৬১১৬, অন্যজন মো: শাহাজাহান আলী (৬৬), তিনি রাজশাহী জেলার রাজপাড়া থানার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-ইএফ ০২৭০২০৩। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১৬জন ও পবিত্র মদিনায় তিনজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী হজযাত্রী রয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) সকাল পর্যন্ত ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৪৯ জন সৌদি আরবে গিয়েছেন। উল্লেখ্য চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles