27 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

কারও ভিসা নীতি নিষেধাজ্ঞায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকে থাকবে না বলে : ওবায়দুল কাদের

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশে আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি ও জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতেও নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের প্রধান হন দেশটির প্রধানমন্ত্রী। সব দেশে এমন হয়। বাংলাদেশে কেন প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন হবে? দুনিয়ার কোনো দেশে সংসদ ভাঙা হয় না। বাংলাদেশে কেন হবে? সংসদ ভেঙে দেওয়া হবে নির্বাচন শেষ হলে। এর আগে সংসদ ভাঙবে না।

সংবিধানে যেভাবে আছে সরকার, সেভাবে চলবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কারও পরামর্শে সরকার চলবে না। নির্বাচনে পর্যবেক্ষক আসবে। নিয়মতান্ত্রিকভাবে তারা পর্যবেক্ষণ করবেন। তিনি আরও বলেন, আমরা নিয়ন মেনে নির্বাচনে যাচ্ছি। নির্বাচনের সময় আমাদের দেশে নির্বাচনকালীন সরকারের প্রধান অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো শেখ হাসিনাই থাকবেন। বিদেশিরা কোনো খুঁত ধরতে পারে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের যে প্রস্তুতি, এর মধ্যে কোনো খুঁত নেই।

বিএনপি এখন সব হারিয়েছে, এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলটির হাতে এখন কিছু নেই। তারা এখন ‘বেসামাল’ হয়ে পদযাত্রা করছে। এই পদযাত্রা শেষ পর্যন্ত পতনযাত্রায় রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি।বিএনপির অনেক নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘যতই লাফালাফি করেন, যতই চোখ রাঙান, আপনাদের দলের লোকেরা তলে তলে অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপিও আসবে, আরও অনেকেই আসবে। দলের অভাব নেই। অংশগ্রহণমূলক নির্বাচন এ দেশে হবে। নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। সময় কারও জন্য অপেক্ষা করে না। যত ষড়যন্ত্রই করুক, নির্বাচন এ দেশে হবে।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সাত হাজার মাইল দূরে থেকে ষড়যন্ত্র করা যায়। কিন্তু সেই ষড়যন্ত্র সফল করা যায় না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশের মঞ্চে দলের নেতাদের সঙ্গে ওবায়দুল কাদের

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles