26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

তত্ত্বাবধায়কের দাবি ছাড়ুন নয়তো পাকিস্তান চলে যান: বিএনপিকে কাদের

বিএনপিকে তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুবা দলটির নেতাদের পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ তার। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।


কাদের বলেন, ‘প্রতিদিনই এক কথা, এক বুলি তত্ত্বাবধায়ক সরকার। আমি বিএনপি নেতাদের বলি, পৃথিবীতে এখন একটা দেশ আছে, সেই দেশে তত্ত্বাবধায়ক আছে, আমি ফখরুল সাহেবকে বলি, দলবল নিয়ে পাকিস্তানে চলে যান। সেখানে তত্ত্বাবধায়ক পাবেন। আর দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়কের হদিস নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার শিকড় বাংলার মাটির অনেক গভীরে। আল্লাহ যাকে রাখবে বান্দা তাকে মারতে পারে না। শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে।’ 

তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘এক সময় তার বাবা অহংকারে বলত, মানি ইজ নো প্রবলেম। যেমন পিতা, তেমন সন্তান। তার ছেলেও বলে, আন্দোলন করো, টাকার অভাব হবে না। কোথা থেকে আসে এই টাকা? বিএনপি এখনো সন্ত্রাসের রাজনীতি করে। যে জেএমবি সিরিজ বোমা হামলা চালিয়েছে, তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি।’

বিএনপি নেতাদের উদ্দেশ্য কাদের বলেন, খালেদা জিয়ার জন্য ৫০০ লোকের একটা মিছিল করতে পারেন নাই। এখন চোখের পানি ফেলছেন। আমির খসরু, মির্জা আজমের চোখমুখ শুকিয়ে গেছে। আজকে অবাক লাগে মির্জা ফখরুল যখন বলে আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে৷ দিনের আলোতে সবার চোখের সামনে চক্ষুলজ্জা যাদের নেই, তারা এই কথা বলতে পারে। ফখরুল সাহেব ভুলে গেছেন ইতিহাস? তখন কি আপনার জন্ম হয় নাই?
পুরো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। রক্তে ভেসে গেছে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি। সে রক্ত কাদের হাতে? সে রক্ত বিএনপির অনুসারীদের হাতে।

সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন৷ ১৫ বছর আগের বাংলাদেশ, ১৫ বছর পরের আজকের বাংলাদেশ। শেখ হাসিনা এই দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles