27 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির বিয়ে ইসলামবিরোধী’

চলতি বছরের এপ্রিলে ইসলামাবাদের একটি আদালতে ইমরান ও বুশরা বিবির বিয়ে পড়ানোর দায়িত্ব পালনকারী মুফতি মোহাম্মদ সাঈদ দাবি করেন, ইমরান খান যখন বুশরা বিবিকে বিয়ে করেন, তখন তার ইদ্দতকালীন (তালাক বা স্বামীর মৃত্যুর পর নারীদের ধর্মীয় বিধানমতে নির্দিষ্ট সময় পর্যন্ত বিয়ে থেকে বিরত থাকা) সময় পার হয়নি।ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে ১২ এপ্রিল মুফতি সাঈদ তার বক্তব্য রেকর্ড করার সময় এমন দাবি করেন। বুশরা বিবির ইদ্দতের সময় পার হওয়ার আগেই ইমরান খানের সঙ্গে তার বিয়ে নিয়ে ইসলামাবাদের একটি আদালতে পিটিশন করা হয়েছে। পরবর্তীতে ইসলামাবাদের দেওয়ানি আদালত এই পিটিশনকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। তবে শেষমেশ গতকাল এ রায় খারিজ করে দিয়েছেন এডিএসজে। প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বিরুদ্ধে মুহম্মদ হানিফ এই পিটিশনটি দাখিল করেছেন। তিনি দাবি করেন, ২০১৭ সালের নভেম্বরে বুশরা বিবির তালাক হয় এবং তিনি ২০১৮ সালের ১ জানুয়ারি ইদ্দতকালীন সময়ে ইমরান খানকে বিয়ে করেন। এটি শরিয়া ও ইসলামবিরোধী। ২০১৮ সালে ইমরান খান ও বুশরা বিবির বিয়ের দায়িত্ব সম্পন্ন করার কাজে নিয়োজিত ছিলেন মুফতি মোহাম্মদ সাঈদ। তিনি বলেছেন, বুশরা বিবির ইদ্দতকালে এ বিয়ে হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles