26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

রিপোর্ট পাওয়ার পর খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা

প্রাথমিক চিকিৎসা দিয়ে সোমবার (১২ জুন) হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ মঙ্গলবার (১৩ জুন) কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়ে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে। সোমবার(১২ জুন) রাতে হাসপাতালে ভর্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজ বাকি পরীক্ষাগুলো করানো হবেতিনি আরও জানান পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন কীভাবে পরবর্তী চিকিৎসা করা হবে।জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বরাবরের মতো তার গৃহকর্মী ফাতেমাসহ দুই জন ব্যক্তিগত কর্মকর্তা আছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles