26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

কাউকে ভয় পাই না, আমাদের শক্তির উৎস জনগণ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কাউকে ভয় পাই না। আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের দেশপ্রেম আছে। বঙ্গবন্ধুর কর্মীরা ভয় পায় না।

বৃহস্পতিবার (১৫ জুন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&client=ca-pub-2597544000561495&output=html&h=280&slotname=9047629088&adk=2892880295&adf=4229567430&pi=t.ma~as.9047629088&w=336&lmt=1686837212&format=336×280&url=https%3A%2F%2Fwww.somoyerkonthosor.com%2Fpost%2F2023%2F06%2F15%2F648adb241b5fc&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiOC4wLjAiLCJ4ODYiLCIiLCIxMTQuMC41NzM1LjEzNCIsW10sMCxudWxsLCI2NCIsW1siTm90LkEvQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjExNC4wLjU3MzUuMTM0Il0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTE0LjAuNTczNS4xMzQiXV0sMF0.&dt=1686837749740&bpp=1&bdt=538662&idt=-M&shv=r20230613&mjsv=m202306080101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db8ac80c13803f2ad-224d14c57ce1005d%3AT%3D1686837220%3ART%3D1686837220%3AS%3DALNI_MadT5ftVSPf14JxzdlpmJyTa-KQJQ&prev_fmts=0x0%2C300x300%2C300x300%2C768x90%2C300x300%2C300x300%2C768x90%2C336x280%2C336x280&nras=1&correlator=4795783022653&frm=20&pv=1&ga_vid=1204101967.1686837217&ga_sid=1686837218&ga_hid=289644927&ga_fc=1&u_tz=-420&u_his=3&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=367&ady=1634&biw=1355&bih=600&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C42532278%2C42532280%2C44759842%2C31075067%2C31075259%2C31075307%2C44788441%2C44793497&oid=2&psts=ABHeCvgFeIOzWcrypW_-BeAV8uqDEsKbmXCKBCs2iMrLYVsa4rhYIsfg0n8gsmNFA2R0197_kLfLMMk3CwlQwmo-_S73VWJH%2CABHeCvgczE5Xz-19JFCXqAxiCw5fNmADarqe9r1fRbU_wxPdUqD9jh0gnnflh5T4UwqOb3BTj7vYsA4Ltj_Fq1QFmUl80-Ux&pvsid=1820222631299094&tmod=506949396&uas=3&nvt=1&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C600&vis=1&rsz=%7C%7CpEebr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=14&uci=a!e&btvi=4&fsb=1&xpc=XcKLZuafAo&p=https%3A//www.somoyerkonthosor.com&dtd=68

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বানচাল এবং দেশ ধ্বংস করতেই লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বিএনপি। আন্দোলনে ব্যর্থতার কারণে ডা. জাফরুল্লাহ দলটিকে হাঁটুভাঙা দল বলেছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখে অস্থির হয়ে তার মুখ বিষাক্ত হয়ে গেছে। বাংলাদেশকে ধ্বংস করতে তারা রাজনীতির নামে বড় বড় কথা বলেন। মিথ্যাচার করে বিদেশিদের উসকে দেন, তাদের কাছে নালিশ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিবের কি বিশ্রী মন্তব্য। বিষাক্ত কথা। কী করে বের হয়? দেশের সুষ্ঠু নির্বাচনকে বলে কুত্তা মার্কা নির্বাচন। তিনি কি গাজীপুর, বরিশাল, খুলনা, কক্সবাজারের নির্বাচন দেখেননি? সুষ্ঠু নির্বাচনকে বিএনপি বলে কুত্তা মার্কা নির্বাচন।’

বিএনপি চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে যারা বিদেশ থেকে কথা বলছেন, এই ঘটনায় তারা কি ব্যবস্থা নেয়? এটা কি সুষ্ঠু নির্বাচনে অন্তরায় নয়? এটা কারা করেছে- বিএনপি ও তার দোসররা।

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করবে, গ্রেপ্তার হলে বলবেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে! বিনা বিচারে আটক, অভিযোগের অন্ত নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও খেলা চলছে। চক্রান্ত চলছে। কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করছে। ক্ষমতায় না থাকলেও তাদের সে অর্থ আছে। লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles