26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

সম্মেলনের এক বছর পর চট্টগ্রাম যুবলীগের কমিটি ঘোষণা

সম্মেলনের এক বছরের বেশি সময় পর চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাহবুবুল হক। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. দিদারুল আলমকে। দুজনই আগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন।যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান আজ মঙ্গলবার ৪০ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন। ১৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য পদগুলো খালি রয়েছে। দুই মাসের মধ্যে বাকি পদগুলো পূরণ করে কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।কমিটি ঘোষণার কথা স্বীকার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ৪০ জনের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাকিদের দুই মাসের মধ্যে অনুমোদন দেওয়া হবে। সম্মেলনের দিন থেকে এই কমিটির মেয়াদ তিন বছর।

উল্লেখ্য, গত বছরের ২৯ মে চট্টগ্রাম নগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের ১ বছর ১৪ দিন পর কমিটির ঘোষণা এল। কমিটি নিয়ে বছরজুড়ে জল্পনাকল্পনা ছিল। নগর আওয়ামী লীগের দুটি ধারার বেশ কয়েকজন নেতা নগর যুবলীগের শীর্ষ পদের জন্য আগ্রহী ছিলেন।

সভাপতির দায়িত্বপ্রাপ্ত মাহবুবুল হক আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে। তিনি এখন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এ ছাড়া কমিটির ১ নম্বর সহসভাপতি করা হয়েছে যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. নুরুল আনোয়ারকে। ১ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলমকে। আর ২ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিনকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles