27 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে দুই হাজার ২০ কোটি ডলার। তবে, ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৬৫০ কোটি ডলারের ঘরে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দুই হাজার ৫৪০ কোটি ডলার।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, রিজার্ভ বিপিএম৬ হিসেবে ২০ দশমিক ২০ বিলিয়ন ডলার। আর মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles