ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিনে কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে বিএনপি।
সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।এতে বলা হয়, ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে ওইদিন জন্মদিনের কোনো অনুষ্ঠান পালিত হবে না।এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


