26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

তুফান: কলকাতায় দ্বিতীয় দিনেও চলছে দর্শক খরা

দেশ মাতিয়ে গতকাল শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। জানা গেছে, সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি।


সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক, নায়িকা, কলাকুশলীরা অংশ নেন। অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। ছোট পর্দার অভিনয়শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এ সিনেমার প্রিমিয়ার শোতে।
জমকালো প্রিমিয়ার শোর পর যখন এসভিএফ প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিল তখন তেমন দর্শক সাড়া পায়নি সিনেমাটি।

 

ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে শনিবার (৬ জুলাই) জানা গেছে, বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা। সাউথ সিটি আইনক্সে দুপুর ১২টার শোয়ে টিকিট বুক হয়েছে ১৪টি। বিকেল ৪.৪০-এর শোয়ে এখন পর্যন্ত ১৭টি টিকিট বুক হয়েছে বলে জানা গেছে।রিলিজের দ্বিতীয় দিনেও দর্শক খরার এমন চিত্র দেখা গেছে! এ বিষয়ে হল মালিকরা বলছেন, দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles