26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

কেরানীগঞ্জে দ্রুতগামী গাড়ির চাপায় যুবক নিহত

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগামী গাড়ি চাপায় জাহিদ (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন।

নিহত জাহিদের পিতার নাম মৃত আলাউদ্দিন শেখ। তিনি পেশায় একজন রিকশা চালক, পরিবার নিয়ে কালীগঞ্জ কৈবর্ত পাড়া এলাকার আমজাদ কমান্ডারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

৩০ জুন রোববার ভোর চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের বিপরীতে রবিন মেম্বারের বাউন্ডারি ওয়াল বরাবর এ ঘটনা ঘটে ।দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। গাড়ি চাপায় তার ডান পা পুরোপুরি থেতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles