ভারতের তেলেগু সিনেমার এক নায়িকা ঘোষণা দিয়েছেন ভারত বিশ্বকাপে জিতলে ‘নগ্ন হয়ে’ সমুদ্রসৈকতে দৌড়াবেন তিনি।
তেলেগু সিনেমার অভিনেত্রী রেখা বজ এমনটাই জানিয়েছেন দুইদিন আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ভারত বিশ্বকাপ জিতলে আমি পাতলা কাপড় পরে ভিজাগ বিচে ঘুরে বেড়াব।
২৫ বছর বয়সী এই অভিনেত্রীর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমধ্যমে বেশ সাড়া ফেলেছে। মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকেই। মূলত ব্যক্তিগত কোনো উদ্দ্যেশ্য নয়, ভারতকে সমর্থন দিতেই এমন পোস্ট দিয়েছেন রেখা।
২০১১ সালে ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে একই রকম ঘোষণা দিয়েই আলোচনায় এসেছিলেন।


