26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

অর্থপাচার মামলায় তলবের জবাব দিতে দুদকে ড. ইউনূস

অর্থপাচার অভিযোগে দুদকের করা তলবের জবাব দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়েছেন তিনি।

গতকাল বুধবার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘ড. ইউনূসকে চিঠি দিয়ে দুদক জানিয়েছে মামলার বিষয়ে তার বক্তব্য জানা প্রয়োজন। তাই বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন ড. ইউনূস।’

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করেছে দুদক। দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের সই করা এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। চিঠিতে আজ তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

ড. ইউনূসের উদ্দেশে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদসহ ১৩ জন আসামির বিরুদ্ধে ২৫ দশমিক ২২ কোটি টাকা মানিলন্ডারিং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ওই বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকার্যে সহযোগিতা করতে আপনাকে অনুরোধ করা হলো।’

গত ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles