27 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

শাকিব-বুবলীর পুত্র শেহজাদের স্কুলে প্রথম দিন

বাংলা সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর স্কুলে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে । বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি শবনম বুবলী নিজের ফেসবুক পেজে কয়েককটি ছবি পোস্ট করেছেন। যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, স্কুলে ছেলেকে নিয়ে মা-বাবা দুজনকে অনেক প্রাণোচ্ছ্ল দেখা যাচ্ছে।

বুবলী বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’শেহজাদের স্মৃতিচারণা করে এই অভিনেত্রী লিখেছেন, ‘এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!’

ছেলের জন্য দোয়া চেয়ে বুবরী বলেন, ‘সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles