26 C
Dhaka
শনিবার, মে ৩০, ২০২৬

৫৫ কেজি স্বর্ণ চুরিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : ডিবি

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হারুন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘সেখান থেকে ফুটেজ গায়েব করা হয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি বলেন, ‘এ ঘটনায় আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগে যারা কাস্টমসে দায়িত্ব পালন করেছেন তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। পাশাপাশি গুদামের আশপাশের সিসিটিভি ফুটেজ গায়েব হয়েছে কি-না, সে বিষয়ে আমরা খতিয়ে দেখব।’

ডিবি প্রধান বলেন, ‘কাস্টমসের ঊর্ধ্বতন কেউ এ ঘটনার সঙ্গে জড়িত আছে কি-না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে সে যত বড়ই কর্মকর্তা হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। আমরা সেভাবে তদন্ত করছি। ইতোমধ্যে আমরা বেশকিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি। যেগুলো নিয়ে পর্যালোচনা চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles