32.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Home Blog

৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার

খাদ্য নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে বছরের ছয় মাস চাল দেবে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হলেও বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্য-শস্য ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ব্রাজিলের রাস্তায় নেইমারের বিশাল ম্যুরাল উন্মোচন

বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে বিশ্ব। আজ রাতেই ম্যাক্সিকোতে উদ্বোধন করা হচ্ছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসর। তারকা ফুটবলারদের নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আনা কর্মযজ্ঞ চলছে। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ী ব্রাজিলের তারকা ক্রিকেটার নেইমারকে নিয়ে যেন ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাসের অন্ত নেই।

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মধ্যে ব্রাজিলের একটি সড়কে নেইমারের বিশাল এক দেয়ালচিত্র (মুরাল) উন্মোচন করা হয়েছে।

প্রায় ৮৫০ বর্গমিটার আয়তনের এই বিশাল স্ট্রিট মুরালটি ব্রাজিলের নোভো হামবুর্গ শহরে মাত্র দুই দিনে ছয়জন শিল্পী মিলে তৈরি করেছেন।

আসন্ন ফিফা বিশ্বাকাপকে সামনে রেখে নির্মিত এই নজরকাড়া শিল্পকর্ম ইতোমধ্যেই স্থানীয়দের পাশাপাশি ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছে।

সূত্র: আল জাজিরা

বিশ্বকাপে মাঠে নামার আগেই নতুন রেকর্ড গড়লেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠেছে, শুরু হয়েছে মাঠের লড়াই। তবে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ফুটবল ইতিহাসে যোগ করেছেন আরেকটি স্মরণীয় অধ্যায়। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল করে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন।যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে আইসল্যান্ডকে হারায়। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মেসির নতুন এই অর্জন।

সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে কোচ লিওনেল স্কালোনি তাকে শুরুর একাদশে রাখেননি। দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে মাঠে নামার পর প্রায় ৮৮ হাজার দর্শকের করতালিতে সাড়া দেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই তার উপস্থিতিতে আক্রমণে গতি ফিরে পায় দল। মেসির নিখুঁত পাস থেকে তৈরি হওয়া এক আক্রমণে বক্সের মধ্যে ফাউলের শিকার হন লাউতারো মার্তিনেজ। এরপর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান ২-০ করেন মেসি।

এই গোলের মাধ্যমেই আর্জেন্টিনা ফুটবলের প্রায় সাত দশক পুরোনো একটি রেকর্ড ভেঙে দেন তিনি। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলদাতার মর্যাদা অর্জন করেন মেসি।

এর আগে এই রেকর্ড ছিল কিংবদন্তি স্ট্রাইকার আনহেল আমাদেও লাব্রুনার দখলে। তিনি ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে রোকা কাপে গোল করেছিলেন ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে। দীর্ঘ ৬৯ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড অবশেষে ভাঙলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ১১৭তম আন্তর্জাতিক গোল। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আগেই শীর্ষে ছিলেন, এবার সেই ব্যবধান আরও বাড়ালেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোলসংখ্যা ৫৫, অর্থাৎ তার তুলনায় দ্বিগুণেরও বেশি গোল এখন মেসির ঝুলিতে।

এছাড়া ম্যাচটি ছিল মেসির ১৯৯তম আন্তর্জাতিক উপস্থিতি। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মাঠে নামলেই তিনি দেশের হয়ে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরল মাইলফলক স্পর্শ করবেন। একই সঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও তার নাগালের মধ্যে রয়েছে। বর্তমানে সেই কীর্তিটি ধরে রেখেছেন মার্টিন পালের্মো, যিনি ২০১০ বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। সেই ম্যাচে সমর্থকদের দৃষ্টি থাকবে মেসির দিকে- আরও কোনো নতুন রেকর্ড তার পায়ে লেখা হয় কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

সূত্র :news24

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বমঞ্চে নামার আগেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে বড় উদ্বেগ। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন। যা কোচ লিওনেল স্ক্যালোনির চিন্তা বাড়িয়েছে কয়েক গুণ।জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটজনিত সমস্যায় ভুগছেন। এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। অন্যদিকে, নিকোলাস গঞ্জালেস পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। ফলে বুধবার দলের মূল অনুশীলনের বাইরে আলাদা কাজ করেছেন তারা।

চোটে পড়লেও আপাতত দুজনের কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে নেই। যদিও তালিয়াফিকোর ক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন তালিয়াফিকো। কিন্তু পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তিনি বদলি বেঞ্চেও ছিলেন না। বিষয়টি তার শারীরিক অবস্থার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ডিফেন্ডারের এমন অনুপস্থিতি রক্ষণভাগে চিন্তার ভাঁজ ফেলবে।

আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তালিয়াফিকোর সমস্যা গুরুতর নয়। তবুও আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার আরও মূল্যায়ন করা হবে। উন্নতি হলে বিশ্বকাপ দলে থাকছেন নিশ্চিতভাবেই। এদিকে গঞ্জালেসের পরিস্থিতিও নজরে রাখছে টিম ম্যানেজমেন্ট। কারণ, তিনি আগে থেকেই চোট কাটিয়ে ফিরছিলেন।

পেশির ছিঁড়ে যাওয়া সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও পুরোপুরি সুস্থ ছিলেন না গঞ্জালেস। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার পর আবারও অস্বস্তি অনুভব করেছেন। যদিও প্রাথমিকভাবে এটিকে গুরুতর কিছু নয়, বরং সাধারণ মাংসপেশির সংকোচন বলেই মনে করা হচ্ছে।

এরই মধ্যে আর্জেন্টাইন স্কোয়াডে পরিবর্তন এনেছে লিওনেল স্ক্যালোনি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্তে দলে জায়গা পাচ্ছেন মার্কোস সেনেসি।

www.keraniganjnewsportal.com

সূত্র :news24bd.tv/me

পে-স্কেলে সম্ভাব্য সর্বোচ্চ বেতন ও সর্বনিম্ন বেতন প্রকাশ

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী অর্থবছর ২০২৬-২০২৭ এর শুরু থেকে অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটে বেতন কাঠামো নিয়ে পরিকল্পনা তুলে ধরার সময় তিনি এ ঘোষণা দেন।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তিনি বলেন, বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। গত ১১ বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, বেড়েছে মূল্যস্ফীতিও। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আংশিকভাবে ১ জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি। তবে এটি বাস্তবায়ন হবে  ধাপে ধাপে।এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কমিশনের সুপারিশ বিবেচনায় গত ২১ এপ্রিল বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করে। সেখানে বলা হয়, প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছর নতুন বেতন কাঠামোর মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। পরের অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। তৃতীয় বা সবশেষ ধাপে (২০২৮-২৯ অর্থবছরে) মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।

যেহেতু বর্তমান সরকার গ্রেডের পরিবর্তনের বিষয়ে এখনও কোনো পরিকল্পনার কথা জানায়নি সে হিসেবে পূর্বের বেতন কাঠামোই আপাতত বহাল থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে সুপারিশ জমা দেওয়ার সময় নবম জাতীয় বেতন কমিশন প্রধান জাকির আহমেদ খান বলেছিলেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা।বেতন-ভাতায় বরাদ্দ প্রায় ৯০ হাজার কোটি টাকা

এবারের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এর মধ্যে—ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা
কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা
কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতার জন্য ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকাচলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়ায়।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রীর সংসদে প্রস্তাবিত বরাদ্দই চূড়ান্ত থাকছে।

নতুন কাঠামোতে সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যা থাকছেনতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে ১:৮ অনুপাতে পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে যা ১:৯.০৭৬। এর আগের বেতনকাঠামোতেও একই অনুপাত রেখেছিল কমিশনগুলো।এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াইগুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতনকাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়াসহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা।

গ্রেড ১: ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেড ২: ৬৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা।
গ্রেড ৩: ৫৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা।
গ্রেড ৪: ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা।
গ্রেড ৫: ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা।
গ্রেড ৬: ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা।
গ্রেড ৭: ২৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা।
গ্রেড ৮: ২৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা।
গ্রেড ৯: ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা।
গ্রেড ১০: ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা।
গ্রেড ১১: ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা।
গ্রেড ১২: ১১,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা।
গ্রেড ১৩: ১১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা।
গ্রেড ১৪: ১০,২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা।
গ্রেড ১৫: ৯,৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা।
গ্রেড ১৬: ৯,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা।
গ্রেড ১৭: ৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা।
গ্রেড ১৮: ৮,৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা।
গ্রেড ১৯: ৮,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা।
গ্রেড ২০: ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।

এবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটও এটি।

সূত্র :NEWS24

চীন বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করবে: মির্জা ফখরুল

চীনের জনগণ ও সরকার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নেও তারা সহযোগিতা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি নিজেও দুইবার চীন সফর করেছি। বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রয়েছে। আমি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানাই। তাকে আজ ঠাকুরগাঁওয়ে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আগামী দুই-এক বছরের মধ্যে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁও সফর করবে।

এখানে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে।’

শিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু লেখাপড়াই নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে। নিজেদের পায়ে দাঁড়াতে পারলেই দেশ আরও এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

৩০ বছর পর কবর থেকে সালমান শাহের মরদেহ উত্তোলনের নির্দেশ

হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃতদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মরদেহ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন।এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন।আজ (বুধবার, ১০ জুন) তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃতদেহ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করবো।’

আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলার বাদী মো. আলমগীর (৬৮) আদালত হতে তথ্য প্রদানকারী নিলুফা জামান চৌধুরী নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে জানান যে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাদীর বোন নিলুফা জামান চৌধুরী নীলা চৌধুরী, বাদীর বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং তার ছোট ছেলে শাহরান শাহসহ নিউ ইস্কাটন রোডস্থ ইস্কাটন প্লাজা ১১/বি ঠিকানার বাসায় তার ভাগিনা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহর সঙ্গে দেখা করতে যান।

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (বুধবার, ১০ জুন) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে মো. আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (১০ জুন) সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

গুরুত্বপূর্ণ এই সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিচালনা পর্ষদের বিশেষ আহ্বানে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর সঙ্গে একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়ার আওতাধীন পাঁচটি ব্যাংকের প্রশাসকবৃন্দও সভায় অংশ নেন। একীভূতকরণ প্রক্রিয়া ও ব্যাংকের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

 

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নবনিযুক্ত আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এরআগে, সকালে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সে গেলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিদায়ী আইজিপি বাহারুল আলমের সঙ্গেও সাক্ষাৎ হয় তার। দু’জন কুশলও বিনিময় করেন এরপর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে এ কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ফ্যামিলি কার্ডের লক্ষ্য ও সুবিধা

এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে এই অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে।সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান অনেক সামাজিক ভাতার তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হতে পারে। পাশাপাশি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া ও তথ্য সংরক্ষণ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। এতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে, ফলে অনিয়ম, ভুয়া তালিকা ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে।প্রথম ধাপে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

আবেদন করতে যা যা লাগবে

যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবু আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের নিচের কাগজপত্র সংগ্রহে রাখতে বলা হয়েছে—

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)

২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৩. একটি সচল মোবাইল নম্বর

কোথায় আবেদন করবেন?

পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে।

প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে।সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।

এদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে অর্থমন্ত্রীকে সভাপতি করে আরও ১৪ জনকে সদস্য করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদসচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব অন্তর্ভুক্ত থাকবেন।

 

 

 

 

সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ।

তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন- অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে- সেগুলো উপস্থাপন করা হবে। এ ছাড়া সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

রাজধানীর আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের একটি সংবাদ আমাদের কাছেও এসেছে। আমি বিষয়টি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি।

 

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার এ নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণকারী নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সমন্বয় করে অনুষ্ঠানস্থল ও আশপাশ এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে।

পুলিশ অধিদপ্তর সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

প্রধানমন্ত্রীর যাতায়াতেও যথাযথ নিরাপত্তা দিতে পুলিশ অধিদপ্তর, স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর যাতায়াতে পুলিশ প্রোটেকশন, পিজিআর প্রোটেকশন, এসএসএফ প্রোটেকশন, জ্যামার (নেটওয়ার্ক নিয়ন্ত্রণ), এসএসএফ টেস্টার, অ্যাম্বুলেন্স, চিকিৎসকের ব্যবস্থা থাকে।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কাল সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকেল চারটায় শপথ নেবেন মন্ত্রীরা। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

 

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমীর ও এনসিপির আহ্বায়কের পর এবার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে চরমোনাই পীরের রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় যান তারেক রহমান।এসময় বিএনপির চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানান চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ফয়জুল করিম উপস্থিত ছিলেন। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর গতকাল প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিজয়ী ও রাজনীতির চ্যালেঞ্জ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সরকারি ও বেসরকারি ফলাফলের ভিত্তিতে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট ২১৮টি আসনে বিজয় অর্জন করেছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ জোট ৭৩টি আসনে জয়ী হয়েছে এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থী ৮টি আসনে সফল হয়েছেন।

নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জামায়াতে ইসলামী দলের অসাধারণ নির্বাচন অভিযান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারা এই নির্বাচনে “অসম্ভবকে সম্ভব” করেছেন। দলটি অব্যাহত পরিশ্রম, প্রচুর অর্থ ব্যয় এবং নৈতিক ও অনৈতিক নানা পদ্ধতির সমন্বয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, যদি বিএনপি এবং অন্যান্য দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামী দলের মত পরিশ্রমী এবং উদ্যোগী হত, তাহলে এই নির্বাচনেই তারা ২৫০ আসনের বেশি জয়ী হতে পারতেন। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি, যা বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের দুর্বলতা ও অপর্যাপ্ত প্রস্তুতির প্রতিফলন।

এ বিষয়ে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, দেশের রাজনীতির মূল নীতি হওয়া উচিত ন্যায়পরায়ণতা, সমন্বয় এবং সর্বজনীন কল্যাণে অঙ্গীকার। তবে বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আদর্শের আড়ালে হিংসা, বিদ্বেষ ও ব্যক্তিগত স্বার্থের প্রাধান্য বেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “রাজনীতিবিদরা যদি সচেতন না হন, তাহলে এই মনোভাব দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা, অর্থনৈতিক মুক্তি অর্জন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন।”

বিশেষজ্ঞ সুফি সামস্ বলেন, দেশের রাজনীতির মূল নীতিকে পুনরায় ফিরিয়ে আনতে প্রয়োজন রাজনৈতিক নেতাদের আন্তরিক প্রতিশ্রুতি এবং কর্মীদের মানসিকতার পরিবর্তন। তিনি যোগ করেছেন, ন্যায্য ও দায়িত্বশীল রাজনীতিই বাংলাদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির মূল ভিত্তি হতে পারে।

নির্বাচনের ফলাফল প্রমাণ করলো, রাজনৈতিক দল ও নেতাদের পরিশ্রম, সততা এবং ন্যায্য প্রক্রিয়া ছাড়া জয়ী হওয়া সহজ নয়। এটি ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা-৪ আসনে বিজয়ী জামায়াতের প্রার্থী জয়নুল আবেদীন

ঢাকা-৪ আসনে প্রাথমিক ফলাফলে প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ জয়নুল আবেদীন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
ঢাকা-৪ আসনে পোস্টাল ভোটসহ ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬২১ জন। ভোট বাতিল হয়েছে ২ হাজার ৫৫২টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৬২ হাজার ৬৯টি। ভোট পড়ার হার ৪৫ শতাংশ।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ হাতপাখা প্রতীকে ৬ হাজার ৫১৮ ভোট পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ফুটবল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।

ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ কদমতলী ‍ও শ্যামপুর থানাধীন এলাকার ঢাকা-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সৈয়দ জয়নুল আবেদীন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য (ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) ড. মুহাম্মদ আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা (ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) হাজী হাফেজ এনায়েত উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) কবির আহমেদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) এডভোকেট মো. জসীম উদ্দীন সরকারসহ নিজ নিজ আসনের কর্মী ও সমর্থকবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কর্মী-সমর্থক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন আজ, বাদ জুমা বিশেষ দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ শুক্রবার (২ জানুয়ারি)। দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ জুমা সারাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে ।

সরকারি ঘোষণা অনুযায়ী, রাষ্ট্রীয় শোকের শেষ দিনেও আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, দেশজুড়ে দলের প্রতিটি ইউনিট এই দোয়া মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। এর একদিন পর বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।

বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা 

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

উল্লেখ্য, ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম–৮ আসন থেকে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

 

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া। আজ বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপোনিয়া থেকে একটি শাড়ি নিয়ে তানজিন তিশা সেটির প্রচারণা করার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা পালন করেননি। শুধু তাই নয়, তিনি শাড়িটির মূল্য—২৮ হাজার ৮০০ টাকা—পরিশোধও করেননি এবং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এর আগে গত ২২ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠায় অ্যাপোনিয়া কর্তৃপক্ষ। নোটিশে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্ণধার ঝিনুককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা “মিথ্যাচারের” জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিশা নোটিশের জবাব দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে নিজের এক ফেসবুক পোস্টে তিশা দাবি করেন, অ্যাপোনিয়া তাকে শাড়িটি উপহার হিসেবে দিয়েছিল।

মামলায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানো হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানা অভিযোগটি আমলে নিয়ে ডিবি (গোয়েন্দা পুলিশ)-কে তদন্তের নির্দেশ দেন।

এই মামলার মধ্য দিয়ে জনপ্রিয় এই টেলিভিশন অভিনেত্রীর বিরুদ্ধে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু হলো।